Friday, 27 January 2012

আমাতে তুমি

ক্যান্টিনে আড্ডা  আড্ডার ক্যান্টিন  খিস্তি  গসিপ  
তোমাকে কি প্রথম দেখলাম  কিংবা তুমি আমাকে  
লো-স্লাং জিনস  ছায়াতে সানগ্লাস  

ক্যান্টিনে আমি  আমাতে তুমি  

আমাকে হারাতে হবে কিছু  হারাবে পেন  ডায়রির পাতা  

(কবিতাটি সৌতিক হাতীর জন্য লিখলাম)


 (পাতা নং ১৫ / ২৩)

সকালবেলার বাসিমুখ

চুরমার দিন  টুকরো টুকরো মুহুর্ত  শান্ত রাত  শেষমেষ  ছড়িয়ে 
আছে  জড়িয়ে আছে  অক্ষরে অক্ষরে  শব্দে  নিঃশব্দে  

কয়েক টুকরো দিন  
দিনাতিপাতের কতসব  ছিন্নভিন্ন সকাল   দুপুর  চুরমার  
চুরমার বিকেল  থেমে যাওয়া বিকেলবেলার হাঁটা  


গুঁড়িয়ে ফেলি  প্রতিটি দিন  প্রতিদিনের অর্জন  
প্রতিটি সন্ধ্যার আগে  


সকালবেলার বাসিমুখ  মেয়ের স্কুলবাস  গোরুর গোয়ালকাড়া  
বাজারের ব্যাগ  ভিড় বাস  কেরানি চেয়ার  প্রতিদিন  


প্রতিদিন ভিড় বাসে  মেয়েদের শালীনতা চুরমার হতে দেখা  
প্রতিদিন  


সিংহপুর
৯ অক্টোবর ২০০৬  সন্ধ্যা ৭টা ৩৩ মি

 (পাতা নং ১৪ / ২৩)

কথাস্রোত

পোড়া ইটের আত্মকথন  একটা নদী  বালুচর  বালিমাটির 
আত্মকথন  
পোড়া ইট  বালিমাটি  বালিস্রোত  ইটের স্রোত  কথাস্রোত  

স্রোতস্বিনী নদী  খরা  হৃদয়  
শূন্য হৃদয়  শূন্য আকাশ  পৃথিবী শূন্য   
শূন্য  গোলাকার  পৃথিবী  

পৃথিবীর কথা  
কথার পৃথিবী  কথাস্রোত  
স্রোতস্বিনী হৃদয়  স্রোতমুখর ধমনি  শিরা  

পোড়া ইটের রক্তস্রোত  বন্ধ ঋতু  বন্ধ্যা  জন্ম নেই  নেই  
মৃত্যু  

রচনার তারিখ :৯ অক্টোবর ২০০৬  সময়: রাত ১০ টা ৪১ মি 




 (পাতা নং ১৩ / ২৩)

তসনালার কাঁকর

হাওয়া  ভিজতে ভিজতে উড়ছে  উড়তে উড়তে ভিজছে  
আমার দৃষ্টি  তোমার মোবাইল থেকে উড়ে আসছে এস.এম.এস-এর 
অক্ষর  ভেজা  ভেজা প্যান্ট  ছাতা  ভিজতে ভিজতে 
ঘরে ফেরা  তসনালায় গড়িয়ে যাওয়া জল  কাঁকর  কাঁকরের 
ঘোরাফেরা । আমার চোখের মধ্যে কাঁকর সারারাত  জেগে 
থাকায়  স্বপ্নে   




 (পাতা নং ১২ / ২৩)

ডানায় আঁকা ছবি

১টা প্রজাপতি  দেয়ালে  দেয়ালে তার পা  তলপেট  ২টো ডানা  তার পিঠের উপর  মাথার উপর চোখ  শুঁড়  চোখে চাউনি  শুঁড়ের নড়ন  চড়ন  
মুখ  
মুখের নড়ন  চড়ন  ডানার উপর রং  ছবি  


ডানায় আঁকা ছবি  ডানা  রং  ডানা  নড়ছে  উড়ছে  
উড়ছে  প্রজাপতি  দেয়াল থেকে  
দেয়াল  ২ দেয়ালের কোণ  কোনাকুনি  


১টা সিলিংফ্যান  কয়েকটা কার্পেট  ১টা আলমারি  
চেয়ার  টেবিল  চেয়ার  ১টা দেয়াল ঘড়ি  
সবাই দেখছে  আমার দেখায়  
কথায়  আমার  বলছে  কথা  


প্রজাপতিটি উড়ে যাচ্ছে  জানলা দিয়ে  বাইরে  রোদে  উড়ছে  তার উড়ান  অনাবিল ১ আনন্দ  অদ্ভুত ১ ভঙ্গি  উড়ছে  উড়ছে  তার ডানা  ডানায় আঁকা ছবি  তার পেট  তলপেট  চোখ  শুঁড়  উড়ছে  শুধু উড়ছে না তার ছায়া  ছুটছে  উড়ানের সমান সমান  ছুটছে       


 (পাতা নং ১১ / ২৩)

চ্যাটি পোয়েমস / পাখনা দেওয়া জমি

পাখনা দেওয়া জমি 


ঘোগ । সদ্য রোয়া জমির আলে  আল  কাঁকড়াঘোগ  ভিতেছাঁটা মাটি ঘাস  ঘেসো পিপড়ে  পাখির পালক  শামুকখোল  হেঁটে যাওয়া দিনমজুর  লাঙল  বিচালি  হেলে গোরু  গোখোপল  জমা জল  

জল  জমা  গোখোপলে  জল  ঘোলাটে  
গোখোপলে ঘোলাটে জল । ঘোলাটে জল সদ্য রোয়া জমিতে  
জমি  জমির আল  কাঁকড়াঘোগ  
জল  পাখনা  দেওয়া  সার খাওয়ানো  নামছে  
নীচের জমিতে  
ছুটছে  মানুষ  ছুটছে  পিপড়ে  ছুটছে  জমির ঘোলাটে জল  
ছুটছে আকাশ  মেঘ  পাজালির জলে  গোখোপলে  

উড়ছে  ফড়িং  উড়ছে  মন  বৃষ্টি হচ্ছে  মাঝে মাঝে  নড়ছে গামছা  
নড়ছে জল  হাওয়ার হাঁটায়  পেখোর তালপাতা  নড়ছে  
হাঁটছে  লাঙল  




 (পাতা নং ১০ / ২৩)

  

নতুন সিঁড়ি

সিঁড়ি ভেঙে ছাদের উপর উঠলাম 
নতুন সিঁড়ি    নতুন ছাদ 
এখান থেকে আকাশ দেখাটাও নতুন 
ছাতিম গাছ    আঁকড় ঝোপ     নতুন ভাবে দেখা 




 (পাতা নং ৯ / ২৩)