Friday, 27 January 2012

মশারির বাইরে

ঘুম। হঠাৎ ভাঙলো। ৩টা ৪৬ । রাত। বসেছি । খাটের উপর।এলোমেলো। খাট।  
এলোমেলো । আমি । কিছুটা গোছানো । 
শ্বাসপ্রশ্বাস । গোছানো । আমার । মেয়ের । স্ত্রীর । 
নাইট বাল্ব । জ্বলছে । টিউব লাইট । জ্বলছে । 


বালিশ । তারপাশে কন্ডোমের প্যাকেট । ছেঁড়া । 
কিছুই বলছে না । 
বলছে না । কিছুই । টেবিলে জলের মগ ।  
শরীর বলছে । আরো একটু । অন্তত একবার । আরো ।  
আরো কিছুক্ষণ । 


বাইরে পাখিরাও জাগলো । নানানভাবে ডাকছে । কথা । নানানভাবে । ভালো 
লাগছে । ভালো লাগছে না । মশা । আমি এখন । মশারির বাইরে । লিখছি । 
এলোমেলো ।  কিছুটা গোছানো । 


লিখছি । কানে বাজছে । উড়োজাহাজ । মুরগির ডাক । 
সবথেকে বেশি । চোখ । নিভানো লন্ঠনে । তাকিয়ে আছে । 
অন্যকিছু বলছে । বলছে । 
কিন্তু বোঝা যাচ্ছে না । 


রচনার তারিখ : ১৬ মার্চ ২০০৬  সময়: রাত ৩ টা ৪৬ 


(পাতা নং ২২ / ২৩)


। ।  শান্তি  । ।  

No comments:

Post a Comment